রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

বালু পরিবহনে নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা: ভূঞাপুর প্রশাসনের হুঁশিয়ারি

আউয়াল হোসাইন (টাঙ্গাইল)
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

আউয়াল হোসাইন (টাঙ্গাইল):টাঙ্গাইলের ভূঞাপুরে খোলা ও ঝুঁকিপূর্ণভাবে বালু পরিবহনের দায়ে এক চালককে অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন। এর মাধ্যমে খোলা বালু পরিবহনের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিয়েছে স্থানীয় প্রশাসন। বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে ভূঞাপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা পরিষদ সংলগ্ন স্থানে ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই খোলা অবস্থায় ঝুঁকিপূর্ণভাবে বালু বহনের দায়ে চালক আয়নালকে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’-এর আওতায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের পর প্রশাসন জানিয়েছে, অস্বাস্থ্যকর ও বিপজ্জনক পরিবহন ব্যবস্থার বিরুদ্ধে নজরদারি আরও জোরদার করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, খোলা বালু বহনের কারণে সড়কে ধুলার প্রাদুর্ভাব বাড়ছে, তৈরি হচ্ছে দুর্ঘটনার ঝুঁকি এবং পরিবেশ দূষণও বৃদ্ধি পাচ্ছে।

উপজেলা প্রশাসন সতর্ক করে জানিয়েছে—এখন থেকে খোলা অবস্থায় বালু পরিবহন করলে পরিবহনকারী যানবাহন, চালক, সংশ্লিষ্ট ঘাট কর্তৃপক্ষসহ দায়ী সবাইকে কঠোর জবাবদিহিতার আওতায় আনা হবে। এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্কবার্তা দিয়ে বলেন, নিজেদের অবস্থান থেকে অবশ্যই সতর্ক হতে হবে। বালু পরিবহনে নির্ধারিত নিয়ম মানতে হবে। খোলা যানবাহনে বালু পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। যারা এ নির্দেশ অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের এই উদ্যোগে স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন এবং দীর্ঘমেয়াদে এর কঠোর বাস্তবায়ন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102