রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

উত্তরায় ১৪ নম্বর সেক্টর রাজউকের কোটি টাকার প্লট দখল

মমতাজ উদ্দিন
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

মমতাজ উদ্দিন: রাজধানী ঢাকার অভিজাত এলাকা উত্তরায় রাজউক কর্তৃক লিজকৃত একটি মূল্যবান প্লট জোরপূর্বক দখল এবং এর বৈধ লিজগ্রহীতাকে প্রাণনাশের হুমকির অভিযোগে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ১৪ নম্বর সেক্টরের ২১/এ রোডের ২/এ নম্বর প্লটের (স্মারক নং: ২৫.৩৯,০০০,০০০,০০৩,২৫৮৭৯৫) বৈধ লিজগ্রহীতা মমতাজ উদ্দিন (৫০) গত ৩০/১১/২০২৫ তারিখে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ২৯২৯)

দায়ের করেছেন। প্লট দখলের নেপথ্যে আওয়ামী লীগ সন্ত্রাসী:

জিডিতে মমতাজ উদ্দিন অভিযোগ করেছেন, প্লটটি লিজ নেওয়ার পর থেকেই স্থানীয় প্রভাবশালী এবং আওয়ামী লীগ সন্ত্রাসী হিসাবে পরিচিত রেজাউল করিম মোল্লা রেজু (পিতা: সুলতান মোল্লা, সাং: আহালিয়া মোল্লাপাড়া) এবং তার সহযোগী মনির হোসেন প্লটটি জবরদখল করে ভোগ করছেন।

দখলদাররা মমতাজ উদ্দিনকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। অভিযোগের সবচেয়ে গুরুতর দিকটি হলো, অভিযুক্তরা তাকে সরাসরি হুমকি দিয়ে বলেছে মাটির ৫০ ফুট

নিচে খুরে নিয়ে যাবে তবুও জায়গা ছাড়বে না। পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী:

ভুক্তভোগী মমতাজ উদ্দিন জানান, তিনি গত তিন মাস ধরে মৌখিকভাবে দখলদারদের জায়গা ছেড়ে দিতে অনুরোধ করেছেন। কিন্তু তারা তা কর্ণপাত না করে উল্টো দলবল নিয়ে তাকে অনেক খারাপ ভাষায় গালাগালি করেন। সর্বশেষ গত ১৫/১১/২০২৫ খ্রিঃ তারিখ আনুমানিক সন্ধ্যা ০৭.৩০ দিকে বিবাদীরা পুনরায় তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন।

মমতাজ উদ্দিন তার জিডিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, দখলদারদের এমন আগ্রাসী আচরণের কারণে তিনি এবং তার পরিবারবর্গ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ ঘটনায় উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার রকিবুল ইসলাম জিডিটি প্রস্তুত করেন এবং অফিসার ইনচার্জ মোহাম্মদ রাজু জিডি সংক্রান্তে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। প্লট দখলের মতো গুরুতর অপরাধ এবং প্রাণনাশের হুমকির ঘটনায় প্রশাসন কী পদক্ষেপ নেয়, তা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র কৌতূহল সৃষ্টি হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102