শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

উত্তরা মডেল ক্লাবে মেজবান: রুবেল আজিজের প্রেসিডেন্ট পদে প্রার্থীতা ঘোষণা

উত্তরা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

উত্তরা প্রতিনিধি : উত্তরা মডেল ক্লাব প্রাঙ্গণে এক বর্ণাঢ্য মেজবান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উত্তরা মডেল ক্লাবের ডোনার ও সমাজসেবক রুবেল আজিজের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ক্লাবের সম্মানিত সদস্যরা সপরিবারে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রুবেল আজিজ আনন্দের সাথে ঘোষণা করেন যে তিনি আসন্ন ঢাকা বোর্ড ক্লাব নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাঁর এই ঘোষণা উপস্থিত সদস্যদের মাঝে উৎসাহ ও ইতিবাচক প্রত্যাশা সৃষ্টি করে। দীর্ঘদিন ধরে ক্লাব ও সমাজের উন্নয়নে তাঁর সক্রিয় ভূমিকা এবং নেতৃত্বগুণ তাঁকে এই পদে শক্তিশালী প্রার্থী হিসেবে তুলে ধরে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, উত্তরা মডেল ক্লাব ও ঢাকা বোট ক্লাবের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। রুবেল আজিজ নির্বাচনে বিজয়ী হলে দুই ক্লাবের মাঝে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে তারা আশা প্রকাশ করেন। দুই প্রতিষ্ঠানের বন্ধন শক্তিশালী করার অঙ্গীকারও ব্যক্ত করা হয়।

মেজবান অনুষ্ঠানে দুপুর থেকেই উপস্থিত হতে থাকেন ক্লাব সদস্যরা। পরিবারের সদস্যদের অংশগ্রহণে ক্লাব প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। সদস্যদের আন্তরিকতা ও মিলনমেলা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

ডিনার পর্বে বিপুল সংখ্যক সদস্য অংশ নেন এবং রুবেল আজিজের জন্য আগাম শুভকামনা জানান। আয়োজক এর পক্ষ থেকে সকল সদস্য ও তাঁদের পরিবারকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

সামগ্রিকভাবে, এই মেজবান শুধু সামাজিক মিলনমেলা নয়; বরং উত্তরা মডেল ক্লাব ও ঢাকা বোট ক্লাবের ভবিষ্যৎ সহযোগিতা ও নেতৃত্বের ইতিবাচক দিক নির্দেশনার প্রতিফলনও বটে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102