রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

কদমতলীতে বিদেশি পিস্তল ও হেরোইন উদ্ধার

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা : ঢাকার কদমতলী থানার আলমবাগ এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং ১০২ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাব–১০।

র‌্যাব জানায়, গতকাল মঙ্গলবার রাত প্রায় ৮টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব–১০–এর সিপিসি–১–এর একটি দল অনির্বাণ ক্লাব রোডের পাশে অভিযান চালায়। অভিযানে একটি বাড়ির পাশ থেকে অস্ত্র ও মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, রাষ্ট্রীয় নিরাপত্তা ও জননিরাপত্তা রক্ষায় তারা নিয়মিতভাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে বাহিনীটি।

উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা–পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

র‌্যাবের ভাষ্যমতে, এ ধরনের অভিযান প্রমাণ করে যে, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে তারা সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102