শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

দক্ষিণখানে ভুয়া ওয়ার্ক পারমিট ও পাওনা টাকা নিয়ে সাংবাদিক রাহুল বিশ্বাস ও পরিবারকে প্রাণনাশের হুমকি

বিশেষ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

বিশেষ সংবাদদাতা: পোল্যান্ডে লোক পাঠানোর নামে ভুয়া ওয়ার্ক পারমিট দেখিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন জাতীয় দৈনিক মানবকণ্ঠ পত্রিকার স্পোর্টস ডেক্স ইনচার্জ ও উত্তরা প্রেসক্লাবের সদস্য রাহুল বিশ্বাস। অভিযোগে তিনি জানান, পাওনা টাকা চাইতেই প্রতারক চক্রটি তার পরিবারকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে এবং মোটরসাইকেল ভাংচুরসহ বাড়িতে অনধিকার প্রবেশের ঘটনাও ঘটায়।

পুলিশ সূত্র ও অভিযোগপত্রে জানা যায়, গাজীপুর সদর থানার কুমন গ্রামের মৃত হরিশ চন্দ্র বিশ্বাসের পুত্র সাংবাদিক রাহুল বিশ্বাস বর্তমানে রাজধানীর দক্ষিণখান থানার পন্ডিতপাড়া এলাকায় পরিবারসহ বসবাস করে আসছেন।

প্রতারকের ফাঁদে শ্যালককে বিদেশে পাঠানোর প্রলোভন

অভিযোগে রাহুল বিশ্বাস উল্লেখ করেন, তার শ্বশুরবাড়ির প্রতিবেশী হওয়ায় সম্পর্কের সূত্র ধরে সুনীল মন্ডল (২৬) তার ছোট শ্যালক অন্তর মন্ডলকে পোল্যান্ড পাঠানোর আশ্বাস দেন। এ জন্য মৌখিক চুক্তিতে নয় লাখ টাকার কথা বলা হয়। ২০২৪ সালের ১৯ মে এবং ৬ জুন—দুটি লেনদেনে মোট তিন লাখ ৭০ হাজার টাকা সুনীল মন্ডলের ব্যাংক এশিয়া দক্ষিণখান শাখার একাউন্টে প্রদান করা হয়।

পরবর্তীতে সুনীল প্রদত্ত ওয়ার্ক পারমিট যাচাই করে দেখা যায় সেটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট। টাকা ফেরত চাইলে সুনীলসহ বিবাদীরা টালবাহানা শুরু করেন এবং ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন।

বাড়িতে প্রবেশ, হুমকি ও মোটরসাইকেল ভাংচুর

লিখিত অভিযোগে বলা হয়, গত ১০ অক্টোবর ২০২৫ দুপুর আড়াইটার দিকে বিবাদীরা রাহুল বিশ্বাসের বাসায় অনধিকার প্রবেশ করে গালিগালাজ, হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। এসময় বিবাদী শুভ মন্ডল রাহুলের মোটরসাইকেল (ঢাকা মেট্রো-হ ৪৮-৯৮৬৬) ভাংচুর করে, যার ক্ষতির পরিমাণ প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা।

ঘটনার পর ভুক্তভোগী সাংবাদিক দক্ষিণখান থানায় তিনজনকে বিবাদী করে লিখিত অভিযোগ (জিডি) দায়ের করেন। বিবাদীরা হলেন—
১. সুনীল মন্ডল (২৬),
২. শুভ মন্ডল (২৩),
৩. সুফল মন্ডল (৬০),
সকলের ঠিকানা: দোলাকান্দা গ্রাম, পোঃ বুতনী, থানা- শিবালয়, জেলা- মানিকগঞ্জ।

“যে কোনো সময় বড় ধরনের অপকর্ম ঘটাতে পারে”— ভুক্তভোগীর আশঙ্কা

সাংবাদিক রাহুল বিশ্বাস জানান,
“আমার পাওনা তিন লাখ ৭০ হাজার টাকা ফেরত চাইতেই আমাকে এবং আমার পরিবারকে তারা ভয়ভীতি, হামলার হুমকি ও নানা রকম অপকর্মের আশঙ্কায় ফেলছে। মোটরসাইকেল ভাংচুর করেছে। পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।”

উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা

ঘটনায় ক্ষুব্ধ ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, আইজিপি, র‌্যাব মহাপরিচালক, ডিএমপি কমিশনার, ডিবি পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102