রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

উত্তরা ব্যবসায়ীদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

উত্তরা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : উত্তরা ব্যবসায়ীদের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে রাজলক্ষ্মী কমপ্লেক্সে ব্যবসায়ী সমিতির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দোকান মালিক সমিতির উত্তরা জোনের সভাপতি, রাজলক্ষ্মী কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি ও দক্ষিণখান থানা বিএনপি’র আহ্বায়ক হেলাল তালুকদার।

ঢাকা মহানগর দোকান মালিক সমিতির উত্তরা জোনের সহ-সভাপতি শহিদুল ইসলাম দর্জির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দোকান মালিক সমিতির উত্তরা জোনের সাধারণ সম্পাদক জেহাদুল ইসলাম পরশ এবং সঞ্চালনায় ছিলেন রাজলক্ষ্মী কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাহেদ মাহমুদ।

এসময় আরও উপস্থিত ছিলেন রাজলক্ষ্মী কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা এন এস বড়ুয়া, উপদেষ্টা আব্দুল মান্নান, ঢাকা মহানগর দোকান মালিক সমিতির উত্তরা জোনের বিভিন্ন নেতৃবৃন্দসহ ২৬টি মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং ব্যবসায়ীরা। শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102