রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

দক্ষিনখানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজন

দক্ষিণখান থানা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

দক্ষিণখান থানা প্রতিনিধি : রাজধানীর দক্ষিণখান এলাকায় বিএনপির চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৯ নভেম্বর আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণখান থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুদ।

দোয়া মাহফিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি এম কফিল উদ্দিন আহমেদ বলেন, “বিএনপি’র দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা। তার সুস্থতার জন্য আমরা দেশবাসীর দোয়া কামনা করছি। তিনি একজন আপোষহীন ও দৃঢ়চেতা নেত্রী, যিনি গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় নিরলস লড়াই করে গেছেন।”

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপি’ই নয়—দেশের গণতন্ত্র, মানবাধিকার ও মানুষের ভোটাধিকারের প্রতীক। তার সুস্থতা দেশের গণমানুষের প্রত্যাশার সঙ্গে গভীরভাবে জড়িত। তারা আশা প্রকাশ করেন, খুব শিগগিরই দেশনেত্রী খালেদা জিয়া সুস্থ হয়ে পুনরায় জনগণের মাঝে ফিরে আসবেন।

অনুষ্ঠানে অংশ নেওয়া নেতাকর্মীরা তার দীর্ঘায়ু কামনা করেন এবং দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসার জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন। তারা বলেন, বেগম খালেদা জিয়ার প্রতি জনগণের ভালোবাসা দিন দিন আরও গভীর হচ্ছে, কারণ তিনি সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন।

দোয়া মাহফিলের পুরো সময়জুড়ে আবেগঘন পরিবেশ বিরাজ করছিল। উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব। দোয়া মাহফিল শেষে তারা সকলেই জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দক্ষিণখানসহ রাজধানীর বিভিন্ন এলাকায় এমন আরও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102