রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

ডিআইজি পদে পদোন্নতিতে জাহিদ হোসেনকে সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা

গাজীপুর প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদ হোসেন ডিআইজি পদে পদোন্নতি পাওয়ায় সাংবাদিক সমাজের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। শনিবার দুপুরে স্থানীয় সাংবাদিকরা তার কার্যালয়ে গিয়ে অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।

সাংবাদিকরা জানান, আইনশৃঙ্খলা রক্ষা, মানবিক আচরণ, সততা ও পেশাদারিত্বের কারণে জাহিদ হোসেন সব মহলে প্রশংসিত। তার পদোন্নতি পুলিশের দক্ষ নেতৃত্বের স্বীকৃতি বলে তারা মনে করেন।

ফুলেল শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফরিদ আহমেদ, সংবাদ দিগন্তের স্টাফ রিপোর্টার সাকিবুল ইসলাম, সাংবাদিক ইব্রাহিম পুষো এবং নজর বিডির সম্পাদক আমিনুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকরা।

পদোন্নতি উপলক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করে জাহিদ হোসেন বলেন, “এই দায়িত্ব আমাকে আরও আন্তরিকভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে। শান্তি–শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও সাংবাদিকদের সমন্বয় গুরুত্বপূর্ণ।”

সাংবাদিকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও গাজীপুরে নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠায় তার নেতৃত্ব আরও ফলপ্রসূ হবে। সৌহার্দ্যময় পরিবেশে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102