রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

ঢাকার কেরানীগঞ্জে জামায়াতে ইসলামের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন ঢাকা -৩ আসনে মো.শাহীনুর ইসলাম

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা : ঢাকার কেরানীগঞ্জে পীর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (২৯ নভেম্বর) সকালে আয়োজিত এ ক্যাম্পের উদ্বোধন করেন ঢাকা–৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মো. শাহীনুর ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. শাহীনুর ইসলাম বলেন, দেশের সুশাসন প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামের বিকল্প নেই। সাধারণ মানুষ এখন দাঁড়িপাল্লার দিকে ঝুঁকে পড়েছে। আমরা মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করছি। সন্ত্রাস ও চাঁদাবাজের স্থান এদেশে থাকবে না। ফেব্রুয়ারি নির্বাচনের সবাই নির্ভয় ভোট দিতে যাবেন।
তিনি আরও জানান, কেরানীগঞ্জের প্রতিটি ইউনিয়নে ধারাবাহিকভাবে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা জামায়াতের আমির অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক মণ্ডল, মডেল থানার আমির ড. এমাদুল ইসলাম, তেঘরিয়া ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ হানিফসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন জিনজিরা ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
সকাল থেকেই ক্যাম্পে ১২টি বিভাগে চিকিৎসাসেবা প্রদান শুরু হয়। চিকিৎসাসহ প্রায় ১৫০০ রোগীকে বিনামূল্যে ওষুধ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। সেবা নিতে শত শত মানুষ সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন। কর্তৃপক্ষের দাবি—তাদের কাছে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসক নিশ্চিত করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102