রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

চরফ্যাশনে গণমানুষের দল হিসেবে বিএনপিকে গড়ে তুলতে ঐক্যের আহ্বান নুরুল ইসলাম নয়নের

মীর সাজু চরফ্যাশন (‎ভোলা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

মীর সাজু, চরফ্যাশন (ভোলা): ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, “বিএনপি কোনো ব্যক্তিগত বা পারিবারিক সংগঠন নয়, এটি গণমানুষের দল।” গত ১৬ বছর যারা নির্যাতনসহ নানা বাধার মুখে থেকেও দলের আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করেছেন, এখন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৪টায় চরফ্যাশন ফ্যাশন স্কয়ারে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নয়ন বলেন, “আপনারা কোনো ব্যক্তির নেতাকর্মী নন। বিগত ৩২ বছর যাঁর পেছনে রাজনীতি করেছেন, বা ভবিষ্যতে করবেন—তিনি ব্যক্তিগত নেতৃত্বের জায়গা নন। আপনারা হচ্ছেন বিএনপির কর্মী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শই আপনাদের পথচলার শক্তি।”

তিনি আরও বলেন, “দল আমাকে চরফ্যাশন-মনপুরা আসনে পাঠিয়েছে জনগণের সেবা করার জন্য। আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে ব্যক্তিগত স্বার্থে কারও সঙ্গে অন্যায় করব না। ভুল করলে আপনারা শুধু বলবেন—আমি তা সংশোধন করার চেষ্টা করব।”

গণসংবর্ধনা উপলক্ষে চরফ্যাশন উপজেলার ২১টি ইউনিয়ন থেকে মিছিল নিয়ে শত শত নেতাকর্মী অনুষ্ঠানে যোগ দেন। চরফ্যাশন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মীর শাহাদাত হোসেন সায়েদ ও সাধারণ সম্পাদক হাবিব নেগাহবান এর নেতৃত্বে এ গণসমাবেশে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

এছাড়া বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102