রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

মানুষের অধিকার প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লায় ভোট দিন: অধ্যক্ষ আশরাফুল হক

তুরাগ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

তুরাগ প্রতিনিধি : ২৮ নভেম্বর, শুক্রবার জুম্মার নামাজ শেষে তুরাগ থানার উদ্যোগে এক বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। উত্তরা ১০ নম্বর সেক্টর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হওয়া এ মিছিলটি ফুলবাড়িয়া, সিরাজ মার্কেট, রানাভোলা, কামারপাড়া, গুলগুল্লার মোড়সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চেয়ারম্যান বাড়ির সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। গণমিছিলে বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাকেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক বলেন, “স্বাধীনতার পর থেকে বিভিন্ন দল ও ব্যক্তি ক্ষমতায় থাকলেও সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। তুরাগের রাস্তাঘাটের বেহাল অবস্থা দেখে বোঝা যায় এখানে মানুষের কষ্ট কত গভীর। আমরা নির্বাচিত হলে তুরাগের রাস্তাঘাটসহ সার্বিক অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করবো। মানুষের অধিকার প্রতিষ্ঠায় দল-মত নির্বিশেষে দাঁড়িপাল্লায় ভোট দিন।”

তিনি আরও বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই—যে বাংলাদেশ হবে সন্ত্রাস, চাঁদাবাজি, ধান্দাবাজি ও দুর্নীতিমুক্ত। উন্নয়ন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য সবার সহযোগিতা প্রয়োজন।” এ সময় তিনি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান।

মিছিলে সভাপতিত্ব করেন উত্তরা পশ্চিম অঞ্চল সহকারী পরিচালক মাহবুবুল আলম। পরিচালনা করেন তুরাগ মধ্য থানা আমীর গাজী মনির হোসাইন। সমাবেশে আরও উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম আমীর মাজহারুল ইসলাম, উত্তরা পূর্ব আমীর মাহফুজুর রহমান, খিলক্ষেত পশ্চিম আমীর হাসনাইন আহমেদ, তুরাগ দক্ষিণ আমীর আবু বকর সিদ্দিক, তুরাগ উত্তর আমীর আলী হোসাইন, তারিক, কামরুল, মুহিবুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, তুরাগের উন্নয়ন, সুশাসন ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন যোগ্য নেতৃত্ব। তারা সবাইকে শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশ নিতে এবং উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

গণমিছিলটি পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি করে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ স্থানীয় রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন নেতারা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102