রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

জিনজিরা গ্যাস অফিসের সামনে এলাকাবাসীর বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা : ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা ইউনিয়নের কালিগঞ্জ দরগাবাড়ি, চুনকুটিয়া পূর্বপাড়া ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে গ্যাস না পাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। আজ সোমবার (২৪ সোমবার) দুপুরে স্থানীয় জিনজিরা তিতাস গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেন। পরে তারা তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে লিখিত স্মারকলিপি জমা দেন।

এলাকাবাসীর অভিযোগ, প্রায় এক বছর ধরে ঘরে গ্যাস সরবরাহ নেই। এর আগেও সাত–আট মাস ধরে প্রতিদিন মাত্র ৩–৪ ঘণ্টা গ্যাস পাওয়া যেত। অথচ এলাকার প্রায় ১০৩টি বৈধ সংযোগের পরিবার নিয়মিত তিতাসকে বিল পরিশোধ করে আসছে। গ্যাস না থাকায় রান্নাবান্না থেকে শুরু করে সংসারের দৈনন্দিন সব কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। অনেকেই বাধ্য হয়ে হোটেলের খাবারের ওপর নির্ভর করছেন, যা অতিরিক্ত ব্যয়ের কারণও হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গ্যাস না থাকায় ভাড়াটিয়ারা বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। এতে নিম্ন আয়ের বাড়ির মালিকেরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। বাড়ির মালিক মোহাম্মদ ওয়ালীদ হোসেন বলেন, “গ্যাস সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে। গ্যাস না থাকায় ভাড়াটিয়ারা অন্যত্র চলে যাচ্ছে। অনেক মালিকের সংসারই চলতো এই ভাড়া দিয়ে; এখন সেই উপার্জনও বন্ধ হয়ে গেছে।”
এলাকাবাসী অভিযোগ করেন, বারবার তিতাস অফিসে মৌখিক ও লিখিত অভিযোগ দেওয়ার পরও কোনো সমাধান পাওয়া যায়নি। এ অবস্থায় গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে তারা গ্যাস বিল পরিশোধ বন্ধ করার ঘোষণা দিয়েছেন।
এ বিষয়ে তিতাস গ্যাস কন্ট্রাক্টর ও তিতাস গ্যাস ডিস্ট্রিবিউটর সমিতির কেরানীগঞ্জ শাখার সভাপতি মোহাম্মদ রফিক বলেন, “এলাকাবাসীর ভোগান্তির বিষয়টি লিখিতভাবে পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করা হবে।”
এলাকাবাসীর দাবি, “যেহেতু গ্যাস পাচ্ছেন না, তাহলে বিল দেবেন কেন?” তারা সরকার ও তিতাস কর্তৃপক্ষের কাছে অবিলম্বে নিয়মিত গ্যাস সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102