রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

বিএনপি ক্ষমতায় এলে ঢাকার বুড়িগঙ্গা নদীর ওপর খোলামোরা–কামরাঙ্গীরচর সেতু নির্মাণের প্রতিশ্রুতিও দেন – আমান উল্লাহ আমান

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা : গণতন্ত্রে ফিরতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের দলীয় মনোনীত প্রার্থী আমান উল্লাহ আমান।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইতোমধ্যে জানিয়েছেন— ‘সঠিক সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে’, আর সে নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে।

আজ শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে কেরানীগঞ্জের বামনশুর মাঠে বামনশুর চ্যালেঞ্জিং ফুটবল টুর্নামেন্ট–এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অমান উল্লাহ আমান বলেন, “নির্বাচন ঘিরে নানা সময় ষড়যন্ত্র ও চক্রান্ত হয়েছে—আজও হচ্ছে। কিন্তু সারা দেশে ধানের শীষের পক্ষে স্রোত তৈরি হয়েছে। জনগণ মনে করছে, এবার নির্বাচনে ধানের শীষ জয়ী হবে।”

বিএনপি ক্ষমতায় এলে ঢাকার বুড়িগঙ্গা নদীর ওপর খোলামোরা–কামরাঙ্গীরচর সেতু নির্মাণের প্রতিশ্রুতিও দেন তিনি।

বক্তব্যে অতীতের বিভিন্ন ঘটনার বিচার প্রক্রিয়া নিয়েও কথা বলেন আমান। তিনি বলেন, “বাংলার মাটিতে অন্যায়ের বিচার হবেই। অনেক মামলা ও তদন্তের প্রক্রিয়া চলছে—সেগুলোও সময়মতো শেষ হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। এছাড়া কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক মনিরুল হক মনিরসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102