শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

চট্টগ্রামে বাংলাদেশের কৃষির রুপান্তর দূরদৃষ্টি ২০৫০ শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে : কৃষি খাতকে আধুনিক ও টেকসইভাবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদী কৌশল প্রণয়ণের লক্ষ্যে চট্টগ্রামে বাংলাদেশের কৃষির রুপান্তর দূরদৃষ্টি ২০৫০ শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়।

নগরীর একটি হোটেলে কৃষি মন্ত্রণালয়ের উদ্যােগে জাতিসংঘের ফাও,র সহায়তায় চট্টগ্রাম ও রাঙামাটি অঞ্চলের আঞ্চলিক কর্মশালার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ এমদাদ উল্লাহ মিয়ান।

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোঃ মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় জাতিসংঘের খাদ্য, কৃষি সংস্থা ফাওর প্রতিনিধি মার্টিন মাওগাসটিন, কৃষি মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।

কৃষি সচিব বলেন, বাংলাদেশের কৃষির টেকসই উন্নয়নে ২০৫০ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেয়া হচ্ছে। বর্তমান সরকার কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে কৃষিভিত্তিক অর্থনীতি ও নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে চায় । এই লক্ষ্যে কৃষিক্ষেত্রে সব স্টেকহোল্ডারদের মতামত সংগ্রহ এবং সব সীমাবদ্ধতা বিশ্লেষণের মাধ্যমে একটি নির্দিস্ট পরিকল্পনা গ্রহণ করা হবে।

তিনি বলেন চট্টগ্রাম অঞ্চলের অনাবাদি জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হলে খাদ্য উৎপাদন বহুগুণে বাড়ানো সম্ভব হবে।

কর্মশালায় সরকারি বেসরকারি সংস্হা, গবেষক,, কৃষি কর্মকর্তা, উদ্যােক্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কৃষক প্রতিনিধি অংশ গ্রহন করেন।

চট্টগ্রাম অঞ্চলের কৃষির বিশাল সম্ভাবনা রয়েছে, এ সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102