রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

৩৫ নম্বর ওয়ার্ডে সংঘর্ষে ১ যুবকের মৃত্যু

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা: রাজধানীর ৩৫ নম্বর ওয়ার্ডের ৮৮নং গোয়াল নগর লেনে সংঘর্ষের ঘটনায় আব্দুল আলিম সজীব নামের এক যুবক মারা গেছেন। এলাকাবাসীর দাবি, আওয়ামী লীগের স্থানীয় নেতা মহিউদ্দিনের নেতৃত্বাধীন একটি গ্রুপের হামলায় তিনি মারাত্মকভাবে আহত হন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ শিক্ষার্থী আব্দুল আলিম সজীবকে তৃণমূল পর্যায়ে দীর্ঘদিন ধরে বিরোধে জড়িত মহিউদ্দিনের অনুসারীরা মারধর করে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে ন্যাশনাল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিবারের অভিযোগ, কবি নজরুল কলেজের সাবেক সভাপতি মহিউদ্দিনের ‘সন্ত্রাসী বাহিনী’ পরিকল্পিতভাবে সজীবের ওপর হামলা চালিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আইনি প্রক্রিয়া চলছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102