রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

তারেক রহমানের ৬১তম জন্মদিনে উত্তরা পশ্চিম থানা বিএনপির দোয়া মাহফিল ও তবারক বিতরণ

উত্তরা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

উত্তরা-ঢাকা: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে উত্তরা পশ্চিম থানা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উত্তরা ৯ নম্বর সেক্টর এলাকায় ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সদস্য ও উত্তরা পশ্চিম থানা বিএনপি নেতা সাগর আহমেদ আলীর আয়োজনে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-১৮ আসনের মনোনয়ন প্রত্যাশী এস এম জাহাঙ্গীর হোসেন। বক্তব্যে তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশের রাজনীতির একজন সম্ভাবনাময় নেতৃত্ব, যিনি জন্মদিনের এই দিনে দেশবাসীর জন্য কল্যাণ ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি আরও বলেন, তারেক রহমান শুধু দলীয় নেতা-কর্মীই নন, সাধারণ মানুষের কাছেও জনপ্রিয় এবং দেশপ্রেম, সংগঠনশক্তি ও সাহসিকতার জন্য নেতাকর্মীদের কাছে অনুপ্রেরণার প্রতীক।

এস এম জাহাঙ্গীর হোসেন আরও বলেন, অতীতে রাজনৈতিক পরিস্থিতিতে তাকে দেশত্যাগে যেতে হলেও তিনি বিদেশে থেকেও দলের সংগঠন ও গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, জন্মদিনে আমরা তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি, যেন তিনি ভবিষ্যতে দেশের উন্নয়নে আরও ভূমিকা রাখতে পারেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক শাহ আলম, উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রিন্স আলম, ইমাম শরীফ বাবু, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমাস আলী, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সামাদ আজাদ, উত্তরা পূর্ব থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রতন তাহের মৃধা, লুৎফর রহমান, লিয়াকত আলীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু ও কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত করা হয়। পরে এলাকার গরিব ও অসহায় মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102