রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

নান্দাইলের কৃতি সন্তান মোহাম্মদ আলম হোসেন গাজীপুরের নবাগত জেলা প্রশাসক

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার কৃতি সন্তান মোহাম্মদ আলম হোসেন,গাজীপুর জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি জেলার নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের উলুহাটি গ্রামেরএক সম্ভ্রান্ত পরিবারের সন্তান।

তাঁর দাদা মরহুম করিম বক্স ছিলেন গ্রামের প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক, যিনি এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।বাবা মরহুম আব্দুল হেকিম বাংলাদেশ ডাক বিভাগের পোস্টমাস্টার হিসেবে কর্মরত ছিলেন।

২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের (ক্যাডার নং ১৬১২৬) এই মেধাবী কর্মকর্তা দীর্ঘদিন ধরে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে আসছেন। তিনি ২০২১ সালের ৭ মার্চ সিনিয়র সহকারী কমিশনার থেকে উপসচিব পদে পদোন্নতি লাভ করেন। পরবর্তীতে ২০২৫ সালের ২১ অক্টোবর তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে যোগদান করেন।

বর্তমানে তিনি নান্দাইল পৌরসভার চন্ডীপাশা আবাসিক এলাকার স্থায়ী বাসিন্দা। চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন গর্বিত প্রাক্তন ছাত্র। তাঁর এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগে নিজ গ্রাম ও ইউনিয়নসহ সমগ্র নান্দাইলবাসীর আনন্দিত ও গর্বিত।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102