রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

বিমানবন্দর মহাসড়কে পিকআপের চাপায় আহত আনসার সদস্য গণেশ দাস, চালক পলাতক

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক : রাজধানীর বিমানবন্দর মহাসড়কে পিকআপচাপায় গুরুতর আহত হয়েছেন গণেশ দাস (৩৫) নামের এক আনসার সদস্য। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে বিমানবন্দরের সেন্টার পয়েন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে সাধারণ লোকজন উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেন, পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন এবং তাঁর অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

ঘটনার পর পিকআপচালক গাড়ি ঘটনাস্থলে রেখে চাবি হাতে পালিয়ে যান। পরে রেকারের সাহায্যে গাড়িটি সরিয়ে নেয় পুলিশ। তবে গাড়িটি আটক করা হলেও চালক এখনো পলাতক রয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার এবং আনসার ব্যাটালিয়নের ঢাকা মহানগর উত্তরের জোন কমান্ডার ডেপুটি ডাইরেক্টর গোলাম মাওলা।

ওসি তাসলিমা আক্তার জানান, “ঘটনার সময় যাওয়া সাব-ইন্সপেক্টর বিস্তারিত জানাতে পারবেন।” তবে ঘটনাস্থলে যাওয়া উপপরিদর্শক (এসআই) ইফতেখার আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাঁকে পাওয়া যায়নি।

ডিডি গোলাম মাওলা বলেন, “ডিউটি শেষে ব্যারাকে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনায় আহত হন আনসার সদস্য গণেশ দাস। তিনি এখন ঢামেকে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত। পিকআপটি পুলিশ আটক করেছে। আহত সদস্য সুস্থ হওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আহত গণেশ দাস সাতক্ষীরার তালা উপজেলার নুরুল্লাপুর গ্রামের শৈলেন দাসের ছেলে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102