শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

লন্ডনে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনকে নাগরিক সংবর্ধনা

স ম জিয়াউর রহমান
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে: যুক্তরাজ্যের প্রভাবশালী প্রবাসী সংগঠন গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে-এর উদ্যোগে লন্ডন সফররত চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে এক নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। ১৮ নভেম্বর ২০২৫, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় পূর্ব লন্ডনের দেশি লাউঞ্জ রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানটি চট্টগ্রাম ও বাংলাদেশের বিভিন্ন কমিউনিটির নেতা-কর্মীদের মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে এসোসিয়েশনের নেতৃবৃন্দ চট্টগ্রামে প্রবাসী অর্থায়নে একটি হাসপাতাল ও একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ইচ্ছা ব্যক্ত করেন এবং ভূমি বরাদ্দে মেয়রের সহযোগিতা কামনা করেন। মেয়র ডা. শাহাদাত হোসেন এ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রয়োজনীয় ভূমি বরাদ্দের বিষয়ে ইতিবাচক আশ্বাস দেন। পাশাপাশি তিনি চট্টগ্রামের কিডনি ডায়ালাইসিসসহ বিভিন্ন জনসেবামূলক প্রকল্পে প্রবাসীদের সহযোগিতা কামনা করেন।

বক্তারা চট্টগ্রাম সিটি করপোরেশনের উন্নয়ন কার্যক্রমে মেয়রের উদ্যোগের প্রশংসা করেন। বিশেষ করে জলাবদ্ধতা নিরসন, ওয়ার্ডভিত্তিক খেলাধুলার মাঠ নির্মাণ এবং স্বাস্থ্যসেবার অগ্রগতির কথা তুলে ধরেন। তারা বিমানবন্দরে এবং দেশে অবস্থানকালে প্রবাসীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নতুন কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত দৃশ্যমান করার জন্য মেয়রের প্রতি আহ্বান জানান।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, তিনি চট্টগ্রামকে আধুনিক, বাসযোগ্য নগরীতে রূপান্তরের লক্ষ্যে কাজ করছেন। পূর্বতন মেয়রদের মতো প্রতিশ্রুতি দিয়ে ভুলে যেতে চান না, বরং সুনির্দিষ্ট কাজের মাধ্যমে উন্নয়নের ধারাবাহিকতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। তিনি নগর সরকারের প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, “শহরের উন্নয়ন টেকসই করতে সব সংস্থার ক্ষমতার সমন্বয় জরুরি।”

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের আহ্বায়ক ব্যারিস্টার আবুল মনছুর মোহাম্মাদ শাহজাহান। পরিচালনা করেন মোহাম্মাদ কায়সার ও মাসুদুর রহমান। এতে বক্তব্য দেন ট্রাস্টি চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিস্টার মনোয়ার হোসেন, কমিউনিটি নেতা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান, লন্ডন বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি আবু তাহের চৌধুরী, শওকত মাহমুদ টিপু, কাউন্সিলর সৈয়দ ফিরোজ গণি, মনির মাহমুদ, এরশাদ মালেক, চিকিৎসক ডা. নোবেল, জোনায়েদ আহমেদ, কাউন্সিলর শামসাদ চৌধুরী, প্রেসক্লাব ইউকের প্রেসিডেন্ট শাকির হোসাইনসহ আরও অনেকে।

সংগঠনের পক্ষ থেকে মেয়রকে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি সন্দীপ সমিতি ইউকে, গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতি, গ্লোবাল চাটগাঁ সোসাইটি ইউকে, কক্সবাজার এসোসিয়েশন ইউকে, সীতাকুন্ড সমিতি, চট্টগ্রাম ক্লাব ইউকে, ব্রিটিশ বাংলাদেশি ফোরামসহ বিভিন্ন সংগঠন থেকেও মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেন, “৮০’র দশকে জলাবদ্ধতা নিরসনে যে আন্দোলন শুরু হয়েছিল, তাতে শাহাদাত হোসেন ছাত্রজীবন থেকেই যুক্ত ছিলেন। সে কারণে তিনি সমস্যাগুলো গভীরভাবে বোঝেন এবং সমাধানে আন্তরিকভাবে কাজ করছেন।” তিনি চসিকের উন্নয়ন কার্যক্রমে পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় ক্ষোভও প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে ব্যারিস্টার আবুল মনছুর মোহাম্মাদ শাহজাহান মেয়রকে ধন্যবাদ জানিয়ে চট্টগ্রাম উন্নয়ন যাত্রায় তাঁর সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102