রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

কেরানীগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা : ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)।

গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএমের নির্দেশনায় ডিবি–দক্ষিণের ওসি মো. সাইদুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক মো. ইয়াকুব আলী ও সঙ্গীয় ফোর্স এ অভিযান চালান।

গ্রেপ্তার হওয়া যুবকের নাম রাব্বী হোসেন (২৬)। তিনি কেরানীগঞ্জের আতাসুর পশ্চিমপাড়ার বাসিন্দা। তাঁর কাছে রাখা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিডিএমএস পর্যালোচনায় জানা যায়, রাব্বীর বিরুদ্ধে এর আগেও দুটি মামলা রয়েছে। এর মধ্যে ২০২২ সালে রাজধানীর কোতোয়ালি থানায় ডাকাতির মামলা এবং ২০২৫ সালের মার্চে কেরানীগঞ্জ মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা দায়ের করা হয়।

এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় নতুন করে একটি মামলা রুজু হয়েছে। গ্রেপ্তার রাব্বীকে আজ আদালতে সোপর্দ করেছে পুলিশ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102