নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরার মুগ্ধমঞ্চে ১৩ নভেম্বর “সন্ত্রাসবিরোধী নাগরিক সমাবেশ” অনুষ্ঠিত হয়। জুলাই শহীদদের পরিবার, আহত জুলাইযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক নাগরিকদের অংশগ্রহণে আয়োজিত এই সমাবেশে বক্তারা নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বক্তারা বলেন, নিষিদ্ধ ও পলাতক আওয়ামী লীগ দেশের ধর্ম, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের পরিপন্থী। তারা অতীতে ছাত্রজনতার রক্ত ঝরালেও এখনও আগুন ও বিস্ফোরণের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। ঐক্যবদ্ধ বাংলাদেশ সেই অপচেষ্টা প্রতিহত করবে।
সমাবেশে নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ছাত্র-যুব ও নারী সংগঠনের সদস্যরা অংশ নেন। তারা “সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার” শপথ গ্রহণ করেন এবং শান্তি ও মানবিক ঐক্যের পক্ষে অবস্থান নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আশরাফুল হক, আপ বাংলাদেশের যুগ্ম প্রধান সংগঠক আব্দুল আজিজ, জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্সের আহবায়ক সালেহ মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেআরএ মুখপাত্র ফান্তাসির মাহমুদ।