সেকান্দর আলী আকন্দ : ঢাকা-১৮ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা এম কফিল উদ্দিন আহমেদের সমর্থনে ৫ নভেম্বর বুধবার সন্ধ্যার পর রাজধানীর উত্তরখানের কাঁচকুড়া বাজার এলাকায় এক উঠান বৈঠকের আয়োজন করা হয়। উঠান বৈঠকে স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ এলাকাবাসীর উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। মঞ্চ ও আশপাশের রাস্তাজুড়ে জনতার ঢল নামে।
বক্তব্য রাখতে গিয়ে কফিল উদ্দিন আহমেদ বলেন, “আমি এমপি হলে এলাকার সকল উন্নয়নমূলক কাজ করব। জনগণকে সঙ্গে নিয়ে এলাকাবাসীর কল্যাণে কাজ করে যাব। রাস্তা-ঘাট সংস্কার থেকে শুরু করে কর্মসংস্থান— প্রতিটি ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন হবে।”
তিনি আরও বলেন, “আমরা প্রতিশোধপরায়ণ নই। আওয়ামী লীগ সরকারের সময় আমাদের ঘরে থাকতে দেয়নি, মিথ্যা মামলা দিয়েছে, জুলুম নির্যাতন করেছে। কিন্তু আমরা ক্ষমতার লোভে কারো বাড়িঘর ভাঙচুর করি না, আগুন দেই না।”
তিনি বিগত সরকারের সমালোচনায় কফিল উদ্দিন বলেন, “আরাফাত রহমান কোকোর ইন্তেকালের পরও তারেক রহমানকে দেশে আসতে দেয়নি সরকার। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করেছে। কারণ তারা জানে— তারেক রহমান দেশে ফিরলে তাদের রাজনীতি টিকবে না।”
এলাকাবাসী জানান, কফিল উদ্দিন দীর্ঘদিন ধরে কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত নন। বরং নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে অনেকের কর্মসংস্থান করেছেন। তাই জনগণের একটাই দাবি— তাকে বিএনপির মনোনয়ন দিতে হবে।
ছোট পরিসরে উঠান বৈঠকের পরিকল্পনা থাকলেও বিপুল জনসমাগমে অভিভূত আয়োজকরা।
উঠান বৈঠকটি সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা আয়নাল মেম্বার।