নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসন থেকে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদীবকে বরণ করে নিয়েছে বৃহত্তর উত্তরার জামায়াত নেতৃবৃন্দ।
১৬ জানুয়ারি উত্তরায় এক দলীয় সভায় আরিফুল ইসলামকে বরণ করে নেয় নেতাকর্মীরা। এ সেময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামি ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন ও প্রিন্সিপাল আশরাফুল হকসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা জোনের নেতৃবৃন্দরা।
সূত্র জানায়, ঢাকা-১৮ আসনে জোটপ্রার্থী আরিফুল ইসলামের পক্ষে গণজোয়ার ও নির্বাচনে চমক সৃষ্টির লক্ষ্যে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতাকর্মীরা।