অরুণ কুমার সরকার চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের চিতলমারী উপজেলার অপহরণ মামলার আসামি রাশেদুল শেখ (২১)কে বিশেষ অভিযান চালিয়ে ঢাকা এয়ারপোর্ট থানা পুলিশ ,চিতলমারী থানা পুলিশ ও RAB-১এর টহল টিমের সহায়তা তাকে গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃত উপজেলা বড়বাড়িয়া চরপাড়া গ্রামের ওলিয়ার রহমান এর ছেলে।
চিতলমারী থানার এসআই শাকিল নেওয়াজ জানান,চিতলমারী থানার অফিসার ইনচার্জ এর নির্দেশনায় ঢাকা এয়ারপোর্ট থানা এলাকা থেকে বুধবার আনুমানিক সন্ধ্যা ৬টায়.৩০মিনিটে সময় এসআই ফায়জুল হক, এএসআই আবুল কালাম আজাদসহ যৌথবাহিনীর সহায়তায় ভিকটিমকে উদ্ধারসহ মামলা ১ নম্বর আসামিকে গ্রেফতার করা হয়েছে ।
মামলার বিবরণে জানা যায়, প্রায় ১১মাস আগে উপজেলা বড়বাড়িয়া চরপাড়া গ্রামের ওলিয়ার রহমানে ছেলে রাশেদুল শেখ (২১) ভিকটিমকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব ও বিয়ের প্রলোভন দেখিয়ে উত্ত্যপ্ত করতো। গত ২২/১২/২০২৪ ইংরেজি তারিখে রাত ৮টা ৩০ মিনিটে সময় ভিকটিম এর বাড়ির সামনে অবস্থানকালে আসামিরা তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ইজিবাইক যোগে অপহরণ করে নিয়ে যায়।প্রাথমিকভাবে তদন্ত ও সাক্ষীদের উপস্থিতিতে সত্যতা প্রমাণিত হয়। এ বিষয় চিতলমারী থানায় ভিকটিমের ভাই নুরুল ইসলাম নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাদী হয়ে একটি অপহরণ মামলা করেন। মামলা নং ৫ তাং ১১/০১/২০২৫। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয় চিতলমারী থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম কে ফোনে পাওয়া যায়নি।