মেহেদী হাসান,শৈলকুপা উপজেলা প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার থানা রোডে ভোর রাত্রে ঘটে গেছে অবিশ্বাস্য এক চুরির ঘটনা।সোমবার (৮ ডিসেম্বর) ভোর রাত আনুমানিক চারটা বাজারের ‘ভাই ভাই জুয়েলার্স’ থেকে দুর্ধর্ষ চক্রটি প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার ও ৭০-৮০ ভরি রুপার অলংকার নিয়ে পালিয়ে যায়।
সিসিটিভি ফুটেজ অনুসারে, মাইক্রোবাসযোগে আসা সংঘবদ্ধ চোরচক্র দোকানের সামনে গাড়ি থামিয়ে দ্রুত তালা কেটে ভিতরে প্রবেশ করে। মুহূর্তের মধ্যে তারা শোকেস ভেঙে প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার ও ৭০-৮০ ভরি রুপার অলংকার নিয়ে চম্পট দেয়। চুরি হওয়া স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ৩৫ লাখ টাকা।
উজ্জল সরকার অভিযোগ করেন, স্থানীয় লোকজন তার দোকানে চুরির ঘটনা জানালে তিনি দ্রুত দোকানে ফিরে আসেন। এসে দেখেন তালা ভাঙা এবং ভেতরজুড়ে এলোমেলো অবস্থা। শোকেসে রাখা সব স্বর্ণালংকার উধাও।
এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকরী বাহিনী “ঘটনার পরপরই অভিযোগের ভিত্তিতে দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোরচক্র শনাক্তের কাজ চালাচ্ছে। তাদের টিম দ্রুততম সময়ে চোর চক্রকে গ্রেপ্তার করতে মাঠে কাজ করছে।”
হঠাৎ এই দুঃসাহসিক চুরি ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ব্যবসায়ী ও স্থানীয়রা বলছেন, রাতের আধারে এমন চুরি নিরাপত্তাহীনতার দৃষ্টান্ত। তারা এলাকায় পুলিশের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।