মীর সাজু ভোলা চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন অনুষ্ঠান উপলক্ষে উপজেলা প্রশাসনের সভাকক্ষে এই উদ্ভোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার ১৭ মার্চ সাকাল ১০ টায় বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি। চরফ্যাশন উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা,চরফ্যাশন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল,
চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার, উপ সহকারি কৃষি অফিসার মোবারক হোসেন, কৃষক আব্দুল কাদের,
পরিচালনা ও সঞ্চালনা করেন মো:আজম
কোরআন তেলাওয়াত করেন ডাক্তার হাফেজ মাওলানা রাসেল ।
চরফ্যাশনে ২০২৫ - ২০২৬ অর্থবছরে রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন বিতরণ করা হয়েছে।